Subscribe Us

Breaking News

দক্ষিণী রিমেকে ইমরান-অক্ষয়

 


একটি কমেডি ড্রামায় একসঙ্গে কাজ করতে চলেছেন অক্ষয়কুমার এবং ইমরান হাশমি মলয়ালম ভাষায় তৈরি সুপারহিট ছবিড্রাইভিং লাইসেন্স’-এর এই হিন্দি রিমেকের নামসেলফি রাজ মেহতা পরিচালিত এই ছবির প্রযোজনায় হাত মিলিয়েছেন একাধিক প্রযোজক, যাঁদের মধ্যে রয়েছেন করণ জোহর, দক্ষিণী সুপারস্টার পৃথ্বীরাজ সুকুমারন এবং অক্ষয়কুমার নিজে মূল ছবিটিতে পৃথ্বীরাজ ছিলেন প্রধানচরিত্রে হিন্দি রিমেকেও তিনি অভিনয় করবেন বলে জানা যাচ্ছে

 

শিগগিরই শুরু হতে চলেছেসেলফি শুটিং ছবির একটি টিজ়ার ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত, যেখানে ইমরান এবং অক্ষয়কে একসঙ্গে সেলফি তুলতে দেখা যাচ্ছে নাচের তালে পা- মিলিয়েছেন দুজনে হাইওয়ের উপরে বাইক নিয়ে দুজনের সেলফি তোলার ঝলক প্রকাশ করেই ছবির ঘোষণা করেছেন নির্মাতারা এর আগেও একসঙ্গে ছবিতে কাজ করেছেন দুই তারকা

সেলফিতে অক্ষয়-ইমরান ছাড়া মুখ্য নারীচরিত্রে কাকে দেখা যাবে, তা অবশ্য এখনও চূড়ান্ত হয়নি ইমরান আপাততটাইগার থ্রিছবির কিছু অ্যাকশন দৃশ্যের শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন অন্য দিকে অক্ষয় ব্যস্ত তাঁর আগামী ছবিরাম সেতু শুটিং নিয়ে, যেখানে তাঁকে জলের তলায় একটি কঠিন দৃশ্যের শুট করতে হবে সূত্রআনন্দবাজার পত্রিকা পরিস্থিতি ঠিক থাকলে বছরের মধ্যেইসেলফিরিলিজ় করার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের

No comments