Subscribe Us

Breaking News

কোভিডে আক্রান্ত পরিচালক সৃজিত মুখোপাধ্যায়

 জিৎ গঙ্গোপাধ্যায়ের পরে কোভিড পজিটিভ সৃজিত মুখোপাধ্যায় বছরের প্রথম দিনই টলিউডের এক সুরকার এবং পরিচালক করোনায় আক্রান্ত হলেন টুইট করে সে খবর দিলেন সৃজিত নিজেই

 


শনিবার টুইট করে সৃজিত জানালেন, ‘কোভিডে আক্রান্ত আমি নিজেকে সকলের থেকে আলাদা রেখেছি গত ৭২ ঘণ্টার মধ্যে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, দয়া করে নিজেদের কোভিড পরীক্ষা করিয়ে নেবেন

 

আনন্দবাজার অনলাইনকে সৃজিত জানিয়েছেন, তাঁর স্ত্রী রফিয়াত রাশিদ মিথিলা এবং মেয়ে আয়রা খান আলাদা ঘরে থাকছেন সৃজিত নিভৃতবাসে রয়েছেন সেই বাড়িতেই



শনিবার বলি অভিনেত্রী ম্রুনাল ঠাকুর কোভিডে আক্রান্ত হওয়ার খবর দেওয়ার পরেই টলিউডের সুরকার জিৎ জানান, তিনিও একই রোগে আক্রান্ত তার ঘণ্টাখানেকের মধ্যে সৃজিতের কোভিড হওয়ার খবর মিলল

No comments