Subscribe Us

Breaking News

জন্মদিনে প্রথম আলোর মুখোমুখি শাহরুখ খান

৫২-তে পা দিয়ে ২৫-এর তারুণ্য ভরপুর। ২ নভেম্বর ৫২তম জন্মদিন পালন করলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। প্রতিবারের মতো এবারও জন্মদিনের সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে কেক কাটলেন তিনি। শৈশব থেকে আজকের স্টার শাহরুখের জন্মদিনের পাশাপাশি উঠে এল নানা কথা। প্রথম আলোর পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা হিসেবে তুলে দেওয়া হয় এক গুচ্ছ লাল গোলাপ। বলিউডের কিং খান উড়ন্ত চুম্বন ছুড়ে দেন বাংলাদেশিদের উদ্দেশে। মুম্বাইয়ের একটি পাঁচতারা হোটেলে বলিউড তারকা শাহরুখ খানের মুখোমুখি হয়েছিলেন প্রথম আলোর মুম্বাই প্রতিনিধি দেবারতি ভট্টাচার্য
 ছোটবেলার জন্মদিনের কিছু স্মৃতি, যা আজও মনে পড়ে?
সত্যি বলতে, ছোটবেলার স্মৃতি ভীষণই আবছা।
কিন্তু বলিউডে আপনার স্মৃতিশক্তি খুব ভালো বলে সুনাম আছে।
হা হা, (মৃদু হেসে) আসলে তখন জন্মদিন পালনের অতটা চল ছিল না। আর মনে রাখার মতো কোনো জন্মদিন ছোটবেলায় পালন করিনি। ’৮৫ কিংবা ’৮৬ সালে হবে পাঁচ-ছয়জন বন্ধু আমাদের বাড়িতে আসত। আর আমি ওদের সঙ্গে কেক কাটতাম। স্কুলে পার্লে টফি এবং মিষ্টি নিয়ে যেতাম বন্ধুদের দেওয়ার জন্য।

এ দিন আপনার মা কি বিশেষ কিছু বানাতেন আপনার জন্য?
না, সে রকম কিছু বানাতেন না। আমাদের রেস্তোরাঁ ছিল। জন্মদিনের দিন সেখান থেকে স্পেশাল খাবার আসত।
শুনেছি, জন্মদিনের দিন আপনার বাবা আপনাকে তাঁর ব্যবহৃত পুরোনো জিনিস উপহার হিসেবে দিতেন।
একদমই ঠিক শুনেছেন। আব্বা আমাকে .........
বিস্তারিত জানতে নিউজ লিঙ্ক এ চাপ দিন : http://viwright.com/8Qis

No comments