বাহুবলি’র রেকর্ড ভাঙল ‘টাইগার জিন্দা হ্যায়’
সালমান খানের কাছে তাঁর ভক্তদের চাওয়া সব সময় একটু বেশি। ‘টিউবলাইট’-এর মুক্তির আগে ভক্তরা আশা করেছিলেন, এ ছবিটিই হয়তো বক্স-অফিসে বাহুবলিকে টপকে যাবে। কিন্তু বক্স-অফিসে ঠিকঠাক জ্বলে উঠতে পারেনি ‘টিউবলাইট’। তবে আশা হারাননি সালমানভক্তরা। সালমানের আসন্ন ছবি ‘টাইগার জিন্দা হ্যায়’ নিয়ে তাঁরা আবারও বাজি ধরেছেন। এই ছবিটিই বক্স-অফিসে ‘বাহুবলি’র রেকর্ড ভাঙবে। তবে বক্স-অফিসে রেকর্ড ভাঙার আগে ইউটিউবে ‘বাহুবলি’র রেকর্ড ভেঙেছে ‘টাইগার জিন্দা হ্যায়’।
ডিএনএ ইন্ডিয়ার খবরে প্রকাশ, ইউটিউবে সবচেয়ে বেশি লাইক দেওয়া ছবির ট্রেইলারটি ছিল ‘বাহুবলি : দ্য কনক্লুশন’-এর, যা ইউটিউবে লাইক পেয়েছিল পাঁচ লাখ ৫১ হাজারটি। আর সম্প্রতি মুক্তি পাওয়া তিন মিনিট ১৪ সেকেন্ড দৈর্ঘ্যের ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিটির ট্রেইলারটি লাইক পেয়েছে ছয় লাখ ৫৩ হাজারটি। মাত্র পাঁচ দিনেই যা বিশাল অর্জন ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিটির জন্য। এই একটি জায়গায় সালমানের কাছে হার স্বীকার করতে হলো প্রভাসকে।
‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিটির কাহিনী নেওয়া হয়েছে বাস্তব ঘটনা থেকে........................
বিস্তারিত জানতে নিউজ লিঙ্ক এ চাপ দিন : http://viwright.com/8RyD


No comments