Subscribe Us

Breaking News

আলিয়া-রাণবীরের বিয়ের গুঞ্জন

 


রাজস্থানের বিলাসবহুল হোটেলে গত ডিসেম্বর বিয়ে সেরে ফেলেছেন ক্যাটরিনা কাইফ ভিকি কুশল অনেক রহস্য জল্পনা উড়িয়ে অবশেষে প্রকাশ্যে এসেছে তাদের বিয়ের ছবিও এই বিয়ের রেশ শেষ হতে না হতেই এবার বি টাউনের আরেক জনপ্রিয় জুটি আলিয়া ভাট রাণবীর কাপুরের বিয়ে নিয়ে নতুন করে শুরু হয়েছে জল্পনা খবর বলিউড বাবলের

 

শোনা যাচ্ছে, ২০২২ সালের ডিসেম্বর কিংবা ২০২৩-এর জানুয়ারিতেই সাত পাকে বাঁধা পড়ছেন আলিয়া রাণবীর তবে অন্যান্য তারকা জুটির মতো মুম্বাইয়ের বাইরে গিয়েডেসটিনেশন ওয়েডিংকরবেন না বলে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে এমনকি বিয়েতে বিশাল আয়োজন করে মহা জাঁকজমকের মাধ্যমে বিয়ে সারতেও রাজি নন এই জুটি শোনা যাচ্ছে, মুম্বাইয়ের পাঁচ তারকা হোটেলেই পরিবারের ঘনিষ্ঠদের নিয়েই ঘরোয়াভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন তারা

 

মূলত, আলিয়ার বাবা মহেশ ভাট এবং রাণবীরের চাচা অভিনেতা রাণধীর কাপুরে বয়স অসুস্থতার কারণে মুম্বাইয়ের বাইরে গিয়ে কোনো আয়োজন না করার সিদ্ধান্ত নেয়া হয়েছে

 

এদিকে, বিয়ের ভিডিও ছবির স্বত্ব প্রায় ১০০ কোটি রুপিতে বিক্রি করেছেন ভিকি-ক্যাটরিনাবিবাহিততকমার সাথে সাথেই আকাশ ছুঁয়েছে জুটির বাজারদর ঠিক যেমনটা হয়েছিল প্রিয়াঙ্কা চোপড়া-নিক জোনাস, দীপিকা পাড়ুকোন-রণবীর সিং অনুষ্কা শর্মা-বিরাট কোহলিদের ক্ষেত্রে

 

সমালোচকরা বলছেন, শুধু বিয়েতে বাণিজ্য নয়, ইদানীং জীবনসঙ্গী বাছাইয়েও রীতিমতো হিসেব কষছেন তারকারা বিয়ের এই বাণিজ্যিকরণ থেকে নিজেদের দূরে রাখতে চাইছেন রণবীর-আলিয়া তাই তাদের বিয়েতে তেমন নাটকীয়তা থাকবে না বলে ধরণা করা হচ্ছে

 

এসজেড/

 

No comments