Subscribe Us

Breaking News

বলিউড ভাইজান সালমান খানের জন্মদিন আজ

 


বলিউড ভাইজান সালমান খানের জন্মদিন আজ বলিউডের সবচেয়ে কাঙ্ক্ষিত এই ব্যাচেলর জীবনের ৫৬ বসন্ত পেরিয়ে ৫৭-তে পা দিলেন ১৯৬৫ সালের এই দিনে ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের ইন্দোরে জন্মগ্রহণ করেন তিনি তার বাবা খ্যাতিমান চিত্রনাট্যকার সেলিম খান জন্মের পর বাবা নাম রাখেন আব্দুল রশিদ সেলিম সালমান খান তবে ভারত ছাড়িয়ে বিশ্বব্যাপী তিনিসালমান খাননামেই পরিচিত জন্মদিনে বিশ্বের অগণিত অনুরাগীদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন মহাতারকা

 

জন্মদিন উপলক্ষে তিনি নিজের প্যানভেল ফার্মহাউসে ভাগ্নি পরিবারের সদস্যদের নিয়ে কেক কেটেছেন সেই ছবি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলিউড সুপার স্টারের এবারের জন্মদিন বড়সড় আয়োজনে উদযাপনের প্রস্তুতি ছিল তার ফার্মহাউসে সেই প্রস্তুতিই চলছিল কিন্তু গতকাল সকালে বিষধর সাপে কেটেছিল সালমান খানকে এর পর চিকিৎসার জন্য মুম্বাইয়ের এম জি এম হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলিউড ভাইজানকে সকাল ৯টায় হাসপাতাল থেকে তাকে ছেড়ে দেওয়া হয় বর্তমানে ভালো আছেন অভিনেতা তবু ভাইজানকে সাপে কাটার কারণে আয়োজনে কাটছাট করা হয়েছে

 

এদিকে বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার খবর, জন্মদিনে ভক্তদের বিশেষ সুখবর জানিয়েছেন সালমান খান তিনি নিশ্চিত করেছেন, বহুল প্রতীক্ষিত আনিস বাজমির সুপারহিট কমেডিনো এন্ট্রি সিক্যুয়েল নির্মাণ হবে

সালমান খান একাধারে অভিনেতা, প্রযোজক, প্লেব্যাক শিল্পী টিভি ব্যক্তিত্ব তিন দশকের বেশি সময় ধরে হিন্দি চলচ্চিত্রে রাজত্ব করছেন তিনিসুত্রঃ dailyinqilab ফিল্মফেয়ার, জাতীয় চলচ্চিত্রসহ পেয়েছেন অসংখ্য পুরস্কার ভারতীয় সিনেমায় বাণিজ্যিকভাবে সফল অভিনেতাদের অন্যতম সালমান ১৯৮৮ সালে রেখা ফারুক শেখ অভিনীতবিবি হো তো অ্যায়সিসিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয় সালমান খানের সিনেমায় নিজের দক্ষতা দেখিয়ে ফিল্মফেয়ারে শ্রেষ্ঠ নবাগত অভিনেতার পুরস্কার লাভ করেন তিনি

তবে নায়ক হিসেবে ১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্তম্যায়নে পেয়ার কিয়াসিনেমা নিয়ে হাজির হন তিনি এর পর আর পেছনে তাকাতে হয়নি সালমান খানকে তারকাদের ছাড়িয়ে হয়েছেন মহাতারকা দীর্ঘ অভিনয় জীবনে তিনি উপহার দিয়েছেন বহু ব্যবসাসফল সিনেমা এর মধ্যেসাজান’, ‘হাম আপকে হ্যায় কৌন’, ‘করণ অর্জুন’, ‘বিবি নাম্বার ওয়ান’, ‘হাম দিল দে চুকে সানাম’, ‘তেরে নাম’, ‘পার্টনার’, ‘বডিগার্ড’, ‘দাবাং’, ‘রেডি’, ‘বাজরাঙ্গি ভাইজান’, ‘সুলতান’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘ভারতউল্লেখযোগ্য

 

এছাড়া বিভিন্ন বিজ্ঞাপন, শো করার মাধ্যমে অঢেল অর্থের মালিক হয়েছেন তার মোট সম্পদের পরিমাণ হাজার কোটির বেশি ব্যক্তিগত জীবনে বেশকিছু প্রেমে জড়িয়েছেন সালমান কিন্তু ঘর বাঁধেননি কারো সঙ্গেই ৫৬ বছর পেরিয়ে এখনো তিনি সিঙ্গেল তাই তাকে বলা হয় বলিউডেরমোস্ট এলিজেবলব্যাচেলর

No comments