বলিউডে করোনা আতঙ্ক , নোরা ফাতেহি করোনা আক্রান্ত , রয়েছেন নিভৃতবাসে
করোনা আক্রান্ত নোরা ফাতেহি। সব ধরনের সাবধানতা এবং কোভিড বিধি মেনে আপাতত নিভৃতবাসে তিনি।
নোরার তরফে তাঁর
মুখপাত্র একটি
বিবৃতি জারি
করছেন।
সেখানে বলা
হয়েছে, ‘২৮
ডিসেম্বর নোরার
কোভিড পরীক্ষার
রিপোর্ট পজিটিভ
এসেছে।
তখন থেকেই
কোভিড বিধি
মেনে এবং
চিকিৎসকদের তত্ত্বাবধানে নোরা নিভৃতবাসে রয়েছেন। নিয়ম
এবং সাবধানতা
মেনে বৃহন্মুম্বই
মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি)-কেও সাহায্য
করছেন তিনি।’
সম্প্রতি নোরার একটি
অনুষ্ঠানে যাওয়ার কয়েকটি ছবি ঘুরপাক
খাচ্ছিল নেটমাধ্যমে। সেই
ছবিগুলি যে
আসলে পুরনো,
সে কথাও
স্পষ্ট জানিয়ে
দেওয়া হয়েছে
সেই বিবৃতিতে। জানানো
হয়েছে, বিগত
কয়েক দিন
সম্পূর্ণ ভাবে
বাড়িতেই ছিলেন
অভিনেত্রী।
বুধবার অর্জুন কপূর,
খুশি কপূর
এবং অংশুলা
কপূরের কোভিড
আক্রান্ত হওয়ার
খবর প্রকাশ্যে
এসেছে।
তার কয়েক
দিন আগেই
আক্রান্ত হয়েছিলেন
করিনা কপূর
খান এবং
অমৃতা অরোরা। বলিউডে
ফের বাড়ছে
করোনা আতঙ্ক। এ
বার তালিকায়
জুড়ল নোরার
নাম।

No comments