Subscribe Us

Breaking News

প্রিয়ঙ্কা চোপড়ার সত্যিই কি নিকের সঙ্গে বিচ্ছেদ হচ্ছেে ?

 


বিয়ে  ভাঙছে প্রিয়ঙ্কা চোপড়া-নিক জোনাসের? কেন নেটমাধ্যমে নিজের নাম থেকে নিকের পদবী সরিয়ে দিয়েছেনপিগি চপস’? কি বিচ্ছেদের ইঙ্গিত? প্রশ্নের বন্যায় তোলপাড় বলিউড ভাবনায় পড়েছেন অনুরাগীরা বেশ দিন মুখে কুলুপ এঁটে থাকার পরে অবশেষে নিয়ে মুখ খুললেনদেশি গার্লনিজেই!

 

রাজকীয়  বিয়ের দুবছরের মাথায় কিছু দিন আগে ইনস্টাগ্রামে নিজের নাম থেকেজোনাসসরিয়ে দিয়েছিলেন সেখানে তিনি এখন শুধুই প্রিয়ঙ্কা চোপড়া একই ইউজার নেম রয়েছে তাঁর টুইটারেও ইনস্টাগ্রামে নাম বদল টের পেতেই শোরগোল পড়ে যায় অনুরাগী মহলে সম্প্রতি বিবাহ বিচ্ছেদের আগে একই পথে হেঁটেছিলেন তেলুগু তারকা দম্পতি সামান্থা প্রভু এবং নাগা চৈতন্য তবে কি বিদেশি স্বামীর সঙ্গে বিয়ে ভাঙছেদেশি গার্ল’-এর? তুমুল জল্পনা বলি পাড়া থেকে অনুরাগী মহল সর্বত্রই নিককে প্রিয়ঙ্কার প্রেমের বার্তা থেকে প্রিয়ঙ্কার মা মধু চোপড়া স্বয়ং গুজব উড়িয়ে দেওয়ার পরেও গুঞ্জন থামেনি এতটুকুও বরং সম্প্রতি বিদেশি সংবাদমাধ্যম তাঁকে নিকের স্ত্রী বলায় প্রিয়ঙ্কার চটে যাওয়া আরও খানিক ঘি ঢেলেছে চর্চার আগুনেসূত্রআনন্দবাজার পত্রিকা

অতএব শেষমেশ আসরে নামতে হয়েছেপিগি চপসকেই এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের কাছে মুখ খুলে হাটে হাঁড়ি ভেঙেছেনবরফিঝিলমিল যাবতীয় বিতর্ক, গুঞ্জনে জল ঢেলে বলেছেন, ইনস্টাগ্রাম-টুইটারে একই ইউজার নেম রাখতে চেয়েই প্রিয়ঙ্কা চোপড়া জোনাস থেকে প্রিয়ঙ্কা চোপড়া হয়েছেন তিনি এতে আর কোনও কারণ খোঁজার প্রয়োজন নেই বরং উল্টে নাম বদল নিয়ে এতশত চর্চা যেন খানিক বিব্রতই করেছেম্যাট্রিক্স: দ্য রেসারেকশন’-এর অভিনেত্রীকে

প্রিয়ঙ্কা বিরক্ত হোন বা না হোন, ভক্তকুল স্বস্তিতে

No comments