বিশ্বসুন্দরী ২১ বছর পর পেল ভারত
‘মিস ইউনিভার্স’-এর
খেতাব জিতলেন
ভারতের হারনাজ
সান্ধু।
২১ বছর
পর আবারও
‘বিশ্বসুন্দরী’ পেল ভারত। এবারও
খেতাবটি জিতলেন
এক পাঞ্জাবি
রূপসী।
এর আগে
২০০০ সালে
এই খেতাব
জিতেছিলেন পাঞ্জাবের লারা দত্ত।
তাঁর আগে
বাঙালি সুস্মিতা
সেন।
সান্ধু তৃতীয়
ভারতীয় হিসেবে
এ খেতাব
জিতলেন।
গতকাল রোববার রাতে
ইজরায়েলের এইলাটে বসেছিল ৭০তম মিস
ইউনিভার্সের আসর। সেখানেই প্যারাগুয়ের
নাদিয়া ফেরেইরা
এবং দক্ষিণ
আফ্রিকার লালেলা
এমএসওয়ানেকে পেছনে ফেলে সেরার মুকুট
ছিনিয়ে নেন
পাঞ্জাবের ২১ বছরের তরুণী হারনাজ
সান্ধু।
২০১৭ সালে হারনাজ মডেলিং শুরু করেন। তিনি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতকোত্তরের শিক্ষার্থী। এর আগে তিনি ২০১৯ সালে অনুষ্ঠিত ফেমিনা মিস ইন্ডিয়া
হারনাজ বেশ কয়েকটি
ভাষায় পারদর্শীছবি:
ইনস্টাগ্রাম থেকে
পাঞ্জাবে বিজয়ী
হয়েছিলেন।
হারনাজের মা
একজন গাইনি
চিকিৎসক।
তাঁর অনুপ্রেরণাই
হারনাজকে সাফল্য
এনে দিয়েছে। হারনাজ
একাধারে হিন্দি,
পাঞ্জাবি, ইংরেজি ভাষায় দক্ষ।
তিনি পাঞ্জাবি
ভাষায় শের
লিখতে ভালোবাসেন। এই
মুহূর্তে সামাজিক
যোগাযোগমাধ্যমে তাঁর সাফল্য উদযাপন করছেন
ভক্তরা।

No comments