সবার নজর কাড়লেন শাহরুখকন্যা
বিশ্বের নানা দেশে প্রতিবছর ৩১ অক্টোবর উদযাপন করা হয় হ্যালোইন উৎসব। সে ধারাবাহিকতায় শনিবার (২৮ অক্টোবর) এক জমকালো পার্টির আয়োজন করেছিলেন শাহরুখ খানের স্ত্রী গৌরী খান।
হ্যালোইন পার্টিতে উপস্থিত ছিলেন- বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা, অভিনেতা হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজানা খান, অনিল কাপুরের ভাই সঞ্জয় কাপুর, আরবাজ খান, সুশান্ত সিং রাজপুত, ডিজাইনার মনীষ মালহোত্রা ও ইলিয়েনা ডি’ক্রুজসহ প্রমুখ।
মজার ব্যাপার হলো- অনুষ্ঠানে এতো বাঘা বাঘা তারকা থাকা সত্ত্বেও সকলের নজর কেড়েছেন শাহরুখ খানের মেয়ে সুহানা খান। সোনালি রঙা একটি শর্ট পোশাক পরে পার্টিতে উপস্থিত হয়েছিলেন সুহানা। লালগালিচায় হেঁটে আলোকচিত্রীদের সামনে পোজও দিয়েছে তিনি।
এদিকে, সম্প্রতি মুম্বাইয়ের একটি স্থানে দেখা গেছে সুহানাকে। সেখানে সাধারণত ছবির অডিশন অনুষ্ঠিত হয়ে থাকে।
বিস্তারিত জানতে নিউজ লিঙ্ক এ চাপ দিন: http://viwright.com/9OKX


No comments