বিয়ের পিঁড়িতে বসছেন কারিশমা
পাপারাজ্জিদের ক্যামেরায় কারিশমা কাপুর ও সন্দীপ তোশনিওয়ালবলিউড তারকা কারিশমা কাপুরের সঙ্গে তাঁর দীর্ঘদিনের বন্ধু ধনাঢ্য ব্যবসায়ী সন্দীপ তোশনিওয়ালের বিয়ের আর কোনো বাধা নেই। জানা গেছে, শিগগিরই তাঁরা বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। সাবেক স্ত্রী ড. আশ্রিতার সঙ্গে সম্প্রতি মুম্বাইয়ের বান্দ্রার একটি পারিবারিক আদালতে সন্দীপের আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ হয়েছে। তাই এখন শুধু কারিশমার সঙ্গে সন্দীপের বিয়ের সানাই বাজার অপেক্ষা।
জানা গেছে, আশ্রিতা মাসিক আট লাখ রুপি খোরপোশ আর দুই ছেলেমেয়ের ভরণপোষণের দায়িত্ব নিজেই নিয়েছেন। সঙ্গে মুম্বাইয়ে একটি ফ্ল্যাট দেওয়া হয়েছে তাঁকে। অনেক আলোচনার পর আট কোটি রুপিতে সন্দীপ আর আশ্রিতার বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়।
বিস্তারিত জানতে নিউজ লিঙ্ক এ চাপ দিন : http://viwright.com/8Oba
বিয়ের পিঁড়িতে বসছেন কারিশমা
Reviewed by Press24
on
November 10, 2017
Rating: 5
Reviewed by Press24
on
November 10, 2017
Rating: 5


No comments